Visit of the Sri Lankan Armed Forces Delegation to DEW LTD, Narayanganj
Published on: 29 Jul, 2026
শ্রীলংকার সামরিক বাহিনীর প্রতিনিধি দলের ডিইডব্লিউ লিঃ, নারায়ণগঞ্জ পরিদর্শন শ্রীলংকার সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কোর্সের ১৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল অদ্য ২৯ জুলাই ২০২৬ তারিখে ডিইডব্লিউ লিঃ, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন।পরিদর্শনকালে প্রতিনিধি দলের প্রধান, Colonel Chandana Wanniarachchi, ডিইডব্লিউ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ ফয়জুল হক, (সি), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।পরবর্তীতে প্রতিনিধি দলকে ডিইডব্লিউ লিঃ এর সার্বিক কার্যক্রম, সক্ষমতা এবং চলমান প্রকল্পসমূহ সম্পর্কে একটি বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এছাড়া প্রতিনিধি দলের সদস্যরা ইয়ার্ডে নির্মাণাধীন ও মেরামতাধীন বিভিন্ন জাহাজ এবং ইয়ার্ডের বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ডিইডব্লিউ লিঃ এর কারিগরি দক্ষতা, অবকাঠামোগত সক্ষমতা এবং জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
← Back to News